পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, বিশেষ করে যারা বিদেশে ভ্রমণ বা কাজের জন্য বিদেশ যেতে আগ্রহী। অনেকের মনে প্রশ্ন জাগে, NID ছাড়া কি পাসপোর্ট করা সম্ভব? এই আর্টিকেলে আমরা এই প্রশ্নের বিস্তারিত উত্তর সহ NID ছাড়া পাসপোর্ট করার সম্পূর্ণ প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব।
![]() |
| NID কার্ড ছাড়া কি পাসপোর্ট করা যাবে |
বাংলাদেশ সরকার কিছু নির্দিষ্ট ক্যাটাগরির মানুষের জন্য NID ছাড়া পাসপোর্ট করার সুযোগ রেখেছে। নিম্নলিখিত ব্যক্তিরা এই সুযোগের আওতায় পড়েন:
{tocify} $title={Table of Contents}
NID ছাড়া পাসপোর্ট কাদের জন্য?
*** ১৯ বছরের কম বয়সী আবেদনকারী: যাদের বয়স ১৯ বছরের নিচে, তাদের জন্য NID বাধ্যতামূলক নয়।*** প্রবাসী বাংলাদেশী যাদের NID নেই: যারা বিদেশে থাকেন এবং যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা ডিজিটাল জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্ট আবেদন করতে পারবেন।
বিঃ দ্রঃ: NID ছাড়া পাসপোর্ট করতে হলে অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ (BRC) থাকতে হবে। এটি ছাড়া পাসপোর্ট আবেদন করা সম্ভব নয়।
NID ছাড়া পাসপোর্ট করতে কী কী কাগজপত্র লাগবে?
দেশের মধ্যে এবং প্রবাসে যারা থাকেন তাঁদের NID ছাড়া পাসপোর্ট আবেদনের জন্য কিছু আলাদা আলাদা কাগজপত্র প্রয়োজন হয়। প্রত্যেকের জন্য কাগজপত্রের তালিকা ভিন্ন যা নিচে দেওয়া হল।
দেশের ভেতরের আবেদনকারীদের জন্য (NID ছাড়া পাসপোর্ট আবেদনের ডকুমেন্টস)
- ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ (BRC): সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি জন্মনিবন্ধন সনদ। জন্মনিবন্ধন সনদে অবশ্যই ১৭ ডিজিটের নম্বর থাকতে হবে এবং ইংরেজি ভার্সন হতে হবে।
- ই-পাসপোর্ট আবেদনের প্রিন্ট কপি: অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রাপ্ত ৪ পৃঠা আবেদনের প্রিন্ট কপি।
- নাগরিক সনদ: স্থানীয় জনপ্রতিনিধি (যেমন: চেয়ারম্যান অথবা কাউন্সিলর) কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ।
- পিতা ও মাতার NID কার্ডের কপি: আবেদনকারীর মা ও বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ( যদি কেউ মারা যায় তাঁর মৃত্যু নিবন্ধন সনদ। )
- পেশাগত প্রমাণপত্র (যদি থাকে): পেশার সাথে সম্পর্কিত প্রমাণপত্র।
- ই-পাসপোর্ট পেমেন্ট স্লিপ: পাসপোর্ট ফি পরিশোধের রশিদ বা চালানের কপি।
- পূর্ববর্তী পাসপোর্ট (যদি থাকে): যদি আগে কোনো পাসপোর্ট থেকে থাকে, তবে তার কপি।
বিশেষ দ্রষ্টব্য: যদি পূর্ববর্তী MRP পাসপোর্টে জন্ম তারিখ বা অন্য কোনো তথ্যে ভুল থাকে, তবে তা সংশোধনের জন্য পাসপোর্ট সংশোধন অঙ্গীকারনামা পূরণ করে অন্যান্য কাগজপত্রের সাথে জমা দিতে হবে।
প্রবাসী আবেদনকারীদের জন্য (NID ছাড়া পাসপোর্ট রিনিউ )
A. ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ (BRC): ১৭ ডিজিটের নম্বর সম্বলিত জন্ম নিবন্ধন সনদ।
B. পূর্ববর্তী MRP পাসপোর্টের কপি: যদি থাকে, তবে ১ থেকে ৭ পৃষ্ঠার ফটোকপি।
C. পাসপোর্ট আবেদনের প্রিন্ট কপি: অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রাপ্ত প্রিন্ট কপি।
D. ভিসার কপি: বর্তমান ভিসার ফটোকপি।
E. পাসপোর্ট সাইজের ছবি: ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
F. পাসপোর্ট প্রসেসিং ফি: পাসপোর্ট প্রসেসিং ফি পরিশোধের প্রমাণপত্র।
G. পাসপোর্ট হারিয়ে গেলে জিডি কপি: যদি পাসপোর্ট হারিয়ে যায়, তবে তার জিডি কপি।
বিঃদ্রঃ প্রবাসীদের ক্ষেত্রেও তথ্যে ভুল থাকলে সংশোধন অঙ্গীকারনামা জমা দিতে হবে।
NID ছাড়া পাসপোর্ট করার প্রক্রিয়া
NID ছাড়া পাসপোর্ট করার জন্য প্রথমে আপনাকে অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। যারা বিদেশে আছেন এবং ই-পাসপোর্ট চালু হয়নি এমন এমবাসিতে, তারা জন্ম নিবন্ধন সনদ নম্বর ব্যবহার করে পাসপোর্টের ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র সহ পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।
সুতরাং, ভোটার আইডি কার্ড বা NID ছাড়া পাসপোর্ট করা সম্ভব, তবে এর জন্য ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের ইংরেজি ভার্সন থাকা আবশ্যক। সঠিক কাগজপত্র এবং প্রক্রিয়া অনুসরণ করলে আপনি সহজেই আপনার পাসপোর্ট তৈরি বা রিনিউ করতে পারবেন।
কোনো তথ্য না বুঝে থাকলে বা আরও কিছু জানতে চাইলে কমেন্ট করুন। অথবা আর্টিকেলটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।

স্যার আমার সালাম নিবেন আমার পাসপোর্ট জব্দ তালিকায় দিয়ে দিয়েছে এয়ারপোর্টে থেকে৷ স্যার এখন আমি আমার পাসপোর্ট ফেরত পেতে চাই স্যার আমি আপনাদের সাহায্যে চাই আমার পাসপোর্ট নাম্বার হলো A05858496 স্যার দয়া করে আমার পাসপোর্ট টা ফেরত পাবার ভালো একটা প্ররামরস দিয়ে একটু সাহায্যে করবেন
উত্তরমুছুনআপনার পাসপোর্ট কেন জব্দ করেছে তা জানি না। আর আপনার পাসপোর্ট ফেরত দেওয়া অধিকার এয়ারপোর্ট থানার। তাদের সাথে যোগাযোগ করেন।
মুছুন