![]() |
| মালয়েশিয়া ভিসা চেক |
{tocify} $title={Table of Contents}
২০২৬ সালের আপডেট নিয়ম অনুযায়ী কয়েকটি ভিন্ন উপায়ে ভিসা এবং ওয়ার্ক পারমিট চেক করতে পারেন:
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা ও পার্মিট চেক মালয়েশিয়া (সহজ পদ্ধতি)
MyIMMs হল সব চেয়ে নির্ভরযোগ্য ভিসা এবং ওয়ার্ক পারমিট চেক করার অফিশিয়াল ওয়েবসাইট। MyIMMs-এর মাধ্যমে সরাসরি আপনার ওয়ার্ক পারমিটের অবস্থা বা স্ট্যাটাস জানতে পারেন। কোন স্ট্যাটাসের কি অর্থ তা এই আর্টিকেলের নিচে দেওয়া আছে।
১ম ধাপঃ- মালয়েশিয়া ভিসা চেক ওয়েবসাইট MyIMMs e-Services অথবা গুগলে MyIMMs লিখে সার্স দেন। প্রথমে যে ওয়েবসাইট আসে তাতে প্রবেশ করেন। ওয়েবসাইটের স্ক্রিনশর্ট দেওয়া হল, যাতে সহজেই সঠিক বুঝতে পারবেন।
২য় ধাপঃ- ওয়েবসাইটে প্রবেশ করে Document No এর ঘরে Passport No দিন।
৩য় ধাপঃ- নিচের Country Issue 'র পাশে থাকা ড্রপডাউন থেকে আপনার দেশের নাম সিলেক্ট করেন।
৪র্থ ধাপঃ নিচের দিকে বাম পাশে থাকা ' SEARCH' বাটনে ক্লিক করেন। নিচের দিকে খেয়াল করলেই ভিসার বর্তমান অবস্থা দেখতে পাবেন।
মালয়েশিয়া ই-ভিসা (e-Visa) চেক করার নিয়ম
যদি মালয়েশিয়া যেতে ই-ভিসার জন্য আবেদন করে থাকেন, তবে তার স্ট্যাটাস জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
অফিসিয়াল ওয়েবসাইট: Official Malaysia eVISA Portal
১ম ধাপ: উপরে দেওয়া ওয়েবসাইটে -এ ক্লিক করুন।
২য় ধাপঃ- Passport/Document Number লেখা ঘরে Passport Number এবং Sticker Number লেখা ঘরে আবেদন করার সময় প্রাপ্ত স্টিকার নাম্বার দিয়ে সার্চ দিন। (আবেদন পত্রের উপরে ডান পাশে স্টিকার নাম্বার থাকে)
কলিং ভিসা (Calling Visa/VDR) চেক
শ্রমিক হিসেবে মালয়েশিয়া যাওয়ার আগে নিয়োগকারী কোম্পানির মাধ্যমে কলিং ভিসা আসে। অর্থাৎ উক্ত কোম্পানি আপনাকে তার প্রতিষ্ঠানের কাজে নিয়োগ করতে তাঁদের শ্রম-মন্ত্রণালয় থেকে অনুমতি পেয়েছে । সেই কলিং ভিসা চেক করার জন্য:
ওয়েবসাইট: Employer/Company Inquiry
এখানে কোম্পানির রেজিস্ট্রেশন নম্বর এবং ভিসা পেতে আগ্রহী ব্যাক্তির পাসপোর্ট নাম্বার প্রয়োজন হয়। এই ওয়েবসাইট টি সাধারণত ডাউন থাকে তাই সর্ব প্রথম যে ওয়েবসাইট দেওয়া আছে সেখান থেকে শুধুমাত্র পাসপোর্ট দিয়েই কলিং ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন।
মালয়েশিয়া ভিসা স্ট্যাটাস অর্থ
- Application Received: আপনার ভিসা আবেদন গ্রহন করা হয়েছে।
- New: আবেদনটি প্রয়োজনীয় কাগজপত্র সহ ইমিগ্রেশনে জমা পড়েছে।
- Approved : আপনার আবেদন টি ভিসার অনুমোদন পেয়েছে, এখন মেডিকেল করেন এবং টাকা জমা দেন।
- Pending : প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনার আবেদনটি যাচাই-বাছাই করা হচ্ছে।
- Rejected : আপনার আবেদনটি বাতিল করা হয়েছে।
- PAY: ভিসার টাকা জমাআ দেওয়া হয়েছে, এখন ভিসা প্রিন্টে যাবে।
- PRINT: ভিসা প্রিন্ট হয়েছে, দ্রুতই সংগ্রহ করা যাবে।
- POSTPONE: ভিসা প্রসেসিং বন্ধ আছে।
FAQ সেকশন (প্রশ্ন ও উত্তর )
বাংলাদেশ থেকে মালয়েশিয়া টুরিস্ট ভিসার খরচ কত?
বাংলাদেশ থেকে মালয়েশিয়া বিমান ভাড়া কত?
মালয়েশিয়া টুরিস্ট ভিসা পেতে কতদিন লাগে?
মালয়েশিয়া টুরিস্ট ভিসার মেয়াদ কতদিন থাকে?
মালয়েশিয়া যেতে কত টাকা লাগে কাজের ভিসা?
কাজের ভিসায় মালয়েশিয়া যেতে ৪ থেকে ৫ লক্ষ টাকা লাগে। তবে এজেন্সি ভেদে টাকা বাড়তে পারে।
মালয়েশিয়া যেতে বয়স কত লাগে?
১৮ বছরের বেশি হলেই শ্রমিক হিসাবে মালয়েশিয়া যাওয়া যায়।
মালয়েশিয়া বেসিক বেতন কত ২০২৬?
সর্বনিম্ন বেসিক বেতন ১,৭০০ রিঙ্গিত।
মালয়েশিয়া কোন কাজের বেতন বেশি?
তথ্য প্রযুক্তি, ডাক্তার, তেল গ্যাস, ইঞ্জিনিয়ার এই সব ক্ষেত্রে বেতন বেশি।
মালয়েশিয়া কৃষি কাজের বেতন কত?
কৃষি কাজে ১,৭০০ থেকে ২,০০০ হাজার রিঙ্গিত।
মালয়েশিয়া রেস্টুরেন্ট কাজের বেতন কত?
রেস্টুরেন্টের কাজে ২০০০ থেকে ২৫০০ রিঙ্গিত।
ভিসা যাচাই করতে অফিসিয়াল ওয়েবসাইট ব্যাবহার করুন: ভুয়া ওয়েবসাইট থেকে চেক করে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে, তাই খেয়াল রাখবেন ওয়েবসাইটের শেষে যেন .gov.my থাকে।
দালাল থেকে সাবধান: কোনো ব্যক্তি যদি আপনাকে হাতে লেখা, মোবাইল স্ক্রিনশর্ট,অথবা PDF ফটোকপি পারমিট দেখায়, তবে অবশ্যই অনলাইনে মালয়েশিয়া'র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিজে অথবা অভিজ্ঞ ব্যাক্তির মাধ্যমে চেক করে নেবেন।
মালয়েশিয়া ভিসা স্ট্যাটাস সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আর্টিকেল টি আপনার ঐ বন্ধুকে শেয়ার করেন যে বর্তমানে মালয়েশিয়া যেতে প্রস্তুতি নিচ্ছে।

